আন্তর্জাতিক
মামদানির জয়ে ভারতের মুসলিমরা খুশি, চুপ হলেও বিজেপি-সমর্থকেরা

জোহরান মামদানির বিজয়ে খুশি ভারতের মুসলমানরা, নাখোশ বিজেপি। ছবি: সংগৃহীত
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
০৭ নভেম্বর, ২০২৫
‘আমাদের মধ্য দিয়েই যেতে হবে’
ট্রাম্প ও মামদানি এমন প্রতিদ্ব›দ্বী, যারা অন্তত কিছুটা হলেও একে অপরের উপস্থিতি থেকে পরস্পর লাভবান হচ্ছেন।
জোহরান মামদানি তার পুরো নির্বাচনী প্রচারে ট্রাম্পকে একধরনের ভয়ের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। তিনি তাকে ‘ফ্যাসিস্ট’ বলেছেন। রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্পকে তিনি সেসব বাড়িওয়ালার সঙ্গে তুলনা করেছেন, যারা নিউইয়র্কবাসীর পকেট কাটছেন।
মামদানি নিজেকে একটি প্রতিরোধশক্তির অংশ হিসেবে তুলে ধরেছেন। যে প্রেসিডেন্ট তাঁর ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছেন, ডেমোক্র্যাট–নিয়ন্ত্রিত শহরগুলোতে ন্যাশনাল গার্ড পাঠিয়েছেন, তাঁর বিরুদ্ধেই মামদানির এই প্রতিরোধ।
বিজয় সমাবেশে মামদানি বলেছিলেন, ‘আমাদের কারও কাছে যেতে হলে আপনাকে (ট্রাম্প) আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে।’
