আন্তর্জাতিকসর্বশেষ

আন্তর্জাতিক

তরুণদের জন্য সিগারেট নিষিদ্ধ নিষিদ্ধ করল মালদ্বীপ

ছবি সংগৃহীত
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
০৪ নভেম্বর, ২০২৫
মালদ্বীপে ২০০৭ সালের ১লা জানুয়ারি বা তার পরে যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্য সিগারেট বা ধুমপান নিষিদ্ধ ঘোষণা করেছে। মালদ্বীপ হল বিশে^র এমন প্রথম দেশ যে একটি তরুণ প্রজন্মের সকলের জন্য ধুমপান নিষিদ্ধ ঘোষণা করেছে। সূত্র বিবিসি।
মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার ঘোষণা করে যে, সে দেশের অভ্যন্তরে তরুণ প্রজন্মের জন্য সিগারেট বা তামাকজাত পণ্য কেনা, বেচা ও ব্যবহার করাকে বেআইনি কাজ বলে ঘোষণা করা হয়েছে।
মন্ত্রণালয় জানায়, সিগারেটের ক্ষতি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করার সরকারের দৃঢ় প্রতিশ্রæতির অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মালদ্বীপের তামাক নিয়ন্ত্রণ বোর্ডের উপপ্রধান আহমদ আফাল বিবিসিকে বলেছেন, প্রজন্মকে তামাকমুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে গত বছর ভ্যাপিং নিষিদ্ধ করার পদক্ষেপ ছিল একটি ‘সুন্দর পদক্ষেপ’। ভ্যাপিং ও ইলেকট্রনিক সিগারেটকে প্রচলিত সিগারেটের চেয়ে কম ক্ষতিকর তামাকজাত পণ্য বলে প্রচার করা হয়।
বিশ^ স্বাস্থ সংস্থার সিগারেট নিয়ন্ত্রণ সনদের কাঠামোর আওতায় দায়দায়িত্বের অংশ হিসেবে মালদ্বীপ এসব পদক্ষেপ নিয়েছে। এই নিষেধাজ্ঞা সিগারেটসহ সব ধরণের তামাকজাত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবং খুচরা বিক্রেতাদেরকে সিগারেট বিক্রির আগে ক্রেতার বয়স যাচাই করতে হবে।
বিশ^ স্বাস্থ্য সংস্থা মনে করে এই সনদ সিগারেট বা তামাকের বৈশি^ক মহামারির হাত থেকে রক্ষা পেতে একটি আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও পদক্ষেপ গ্রহণে সহায়ক হবে।
আফাল আহমদ বলেন, ভ্যাপিং নিষিদ্ধ করার সরকারের ব্যবস্থা গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। সিগারেট কোম্পানিগুলো তরুণ প্রজন্মকে সিগারেট আসক্ত করতে ভ্যাপিংয়ের মতো স্টাইলিশ কৌশল অবলম্বন করেছে।
গত বছর মালদ্বীপ যে কোন বয়সের মানুষের জন্য ভ্যাপিং ও ইলেকট্রনিক সিগারেট আমাদানি, কেনা , সঙ্গে রাখা, ব্যবহার ও বিতরণ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়।
মালদ্বীপ ভ্রমণকারী পর্যটকদেরকেও দেশটির এই আইন মেনে চলতে হবে বলে জানান আফাল আহমদ।
২০২৩ সালে নিউজিল্যান্ড তরুণদের জন্য সিগারেট নিষিদ্ধে আইন বাতিল করে। এই পদক্ষেপ ছিল স্বাস্থ্য বিশেষজ্ঞ ও মাওরি সম্প্রদায়ের জন্য বড় আঘাত। মাওরি আদিবাসীরা মারাত্মক ধুমপান আসক্ত একটি গোষ্ঠী। গত বছর তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও তরুণ সমাজের জন্য সিগার্্্টে নিষিদ্ধ ঘোষণা করার আশা করেছিলেন। কমনসভায় আইনটি পাশ হয়েছে। এখন লর্ড সভা অনুমোদন করলে এটি কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *