রাজনীতিসর্বশেষ

রাজনীতি

ঐকমত্য কমিশন হাজির করেছে অনৈক্যের দলিল: জহির উদ্দিন স্বপন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। ছবি-সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি২৪ডটকম
০১ নভেম্বর, ২০২৫
ঐকমত্য কমিশনের কাজ ঐকমত্য তৈরি করা হলেও তারা আনুষ্ঠানিকভাবে অনৈক্যের দলিল হাজির করেছে। দলিলে স¦াক্ষরকারী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন স্বপন এমন মন্তব্য করেছেন।
জহির উদ্দিন বলেছেন, ‘যতটুকু ঐক্য নিশ্চিত করা যায়, ততটুকুই ঐকমত্য কমিশনের কাজ। বাকিটা ঐক্যের চেষ্টার জন্য রেখে দিতে হবে।ৃকিন্তু তা না করে যখন এ রকমভাবে হাজির করা হচ্ছে সিদ্ধান্তের নামে, তখন মূলত বিরোধে লিপ্ত হওয়ার জন্য একটা পরোক্ষ আহŸান এবং একটা বিরোধের এজেন্ডাকে কিন্তু হাজির করা হয়।’
আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে ‘পলিটিকস ল্যাব: পাবলিক ডায়ালগ’ শীর্ষক সংলাপে এ কথা বলেন জহির উদ্দিন। সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *