আ.লীগকে ফেরানোর চেষ্টা হলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে: এনসিপি নেতা শিশির
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি২৪ ডটকম
২১ অক্টোবর, ২০২৫
দেশে আওয়ামী লীগকে ফেরানোর অপচেষ্টা করা হলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির।
মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
গত বছরের ১৯শে জুলাই বিজিবির গুলিতে নিহত হওয়ার পর একটি নিষ্পাপ শিশু রামপুরার বনশ্রী আবাসিক এরিয়ার এফ বøক এলাকার রাস্তায় পড়ে থাকার দৃশ্যের ভিডিও জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স এর পেজ থেকে শেয়ার করা হলে দ্রæত তা ভাইরাল হয়।
ওই ভিডিওটি শেয়ার দিয়ে ক্যাপশনে এনসিপি নেতা শিশির লেখেন রক্তাক্ত জুলাই। খুনিদের বিচার চাই। আওয়ামী লীগকে ফেরানোর অপচেষ্টার দাতঁ ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ।
এদিকে বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহŸান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এতে আওয়ামী লীগে কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারেরও আহŸান জানানো হয়েছে।
রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডবিøউ) ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয়।

