আন্তর্জাতিকসর্বশেষ

লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা: ইরানের নিন্দা

নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১৭ অক্টোবর, ২০২৫

লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে একজনকে হত্যা করেছে এবং ৭ জনকে আহত করেছে ইসরাইলি বাহিনী । বৃহস্পতিবার (১৬ অক্টোবর) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইরান এই ইসরাইলি হামলার নিন্দা করেছে। তেহরান বলেছে, এই হামলা হিজবুল্লাহর সঙ্গে ইসরাইলের স্বাক্ষরিত চুক্তির সুস্পষ্ট লংঘন। গত নভেম্বরে তারা এই চুক্তি স্বাক্ষর করেছিল। সূত্র: আল-জাজিরা।
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহ এবং তার মিত্রদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছেন, ইসরাইল বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে, যা যুদ্ধবিরতি লঙ্ঘন।
এ হামলায় লেবাননের শ্মিস্তার শহরে একজন নিহত এবং সাইদা ও নাবাতিয়েহ জেলার কিছু অঞ্চলে ছয়জন আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা মাজরাত সিনাই এলাকায় হিজবুল্লাহর সামরিক অবকাঠামোতে হামলা করেছে।
যুদ্ধবিরতি লংঘন করে লেবাননে এই ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে ইরান। একদিকে হিজবুল্লাহর সঙ্গে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লংঘন করে লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত লংঘন করে অবরুদ্ধ ও দুর্ভিক্ষপীড়িত উপত্যাকাটিতে ত্রাণ প্রবেশে বাধার সৃষ্টি করছে দখলদার ইসরাইল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাগহেই শুক্রবার এক বিবৃতিতে বলেন,ইসর্ইাল নিয়মিতভাবে দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে যা দেশটির স্বার্বভৌমত্ব ও আঞ্চলিক অখÐতার সুষ্পষ্ট লংঘন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *