গাজায় সৈন্য পাঠাচ্ছে পাকিস্তান,আজারবাইজান ও ইন্দোনেশিয়া
নিউজ ডেস্ক
এনভিটোয়েন্টিফোর ডটকম
১৬ অক্টোবর, ২০২৫
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিরাপত্তা নিশ্চিত করতে গঠিতব্য আন্তর্জাতিক বাহিনীতে যেসব দেশ সৈন্য পাঠাতে পারে সেগুলোর মধ্যে রয়েছে পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়ার নাম বেশি শোনা যাচ্ছে। সূত্র :পলিটিকো।
যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা এবং সাবেক এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। পলিটিকো বলেছে, এই তিন দেশকে সৈন্য সরবরাহের শীর্ষ প্রার্থী” হিসেবে দেখা হচ্ছে, যদিও এখনো কোনো দেশ আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণে সম্মতি জানায়নি।
এর আগে বুধবার সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক উপদেষ্টা জানান, ইন্দোনেশিয়া ও আজারবাইজানের পাশাপাশি মিশর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতও (ইউএই) গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে (ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স) সৈন্য পাঠাতে পারে।

