জাতীয়সর্বশেষ

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১৩ অক্টোবর, ২০২৫

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
গতকাল রোববার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিএ-১ শাখা থেকে যুগ্মসচিব আহমেদ জামিল স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়। আজ সোমবার বিষয়টি জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাব রুল(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার সিভিল এভিয়েশন রুলস, ১৯৮৪ এর রুল ১৬ অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করল। জনস্বার্থে ঘোষিত এ্ই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *