গাজায় ধ্বংসস্তুপ থেকে বের করা হচ্ছে অসংখ্য লাশ
নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১১ অক্টোবর, ২০২৫
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির কার্যকর হওয়ার পর ধ্বংসস্তুপের নিচ থেকে লাশ উদ্ধারের কাজ শুরু হয়েছে। সূত্র: আলজাজিরা
ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, গতকাল শুক্রবার (১০ অক্টোবর) গাজার বিভিন্ন হাসপাতালে ১৫৫টি লাশ আনা হয়। যারমধ্যে ১৩৫টি লাশই ধ্বংসস্তুপ থেকে বের করা হয়েছে।
বোমাবর্ষণ বন্ধ ও ইসরায়েলি সেনারা জনবহুল এলাকা থেকে সরে যাওয়ার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তুপের নিচে থাকা লাশ উদ্ধার অভিযান শুরু করে।
ওয়াফার তথ্য অনুযায়ী, ৪৩টি লাশ পাঠানো হয়েছে গাজা সিটির আল-শিফা হাসপাতালে। ৬০টি লাশ একই অঞ্চলের আল-আহলি আরব হাসপাতালে, চারটি নুসেইরাতের আল-আওদা হাসপাতালে, ১৬টি দেঈর আল-বালার আল-আকসা শহীদ হাসপাতালে এবং ৩২টি লাশ খান ইউনিসের নাসের হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গতকালও দখলদার ইসরাইলি সেনাদের হামলায় নতুন করে ১৯ জন নিহত হয়েছেন। আরেকজন আহত অবস্থায় প্রাণ হারান।
এরমধ্যে গাজা সিটির দক্ষিণাঞ্চলে শুক্রবার ভোরে ঘাবুন পরিবারের ওপর চালানো হামলায় একসঙ্গে ১৬ জন নিহত হন। এছাড়া গাজা সিটির রাদওয়ান এলাকায় একজন এবং খান ইউনিসে আরও দুজন নিহত হন ।
এমটিআই
ফিলিস্তিন
ইস

