আন্তর্জাতিকসর্বশেষ

ইসরাইল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে

নিজস্ব প্রতিবেদক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১০ অক্টোবর, ২০২৫

ইসরাইলের কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্কে চলে এসেছেন আলোকচিত্রী শহিদুল আলম। টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তিনি আজ শুক্রবার বিকেলে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন।
শহিদুল আলমের মুক্তি ও ইসরাইল থেকে তার প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শহিদুল আলম দৃকের ব্যবস্থাপনা পরিচালক। ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যা বন্ধ এবং গাজায় ইসরাইলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ নামের একটি পাø্যাটফর্ম নৌযাত্রা শুরু করেছিল গাজা অভিমুখে। ইসরাইলি গণহত্যা বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেক উদ্যোগ থাউজেন্ড ম্যাডলিনস টু গাজার আটটি নৌযানও এ যাত্রায় অংশ নিয়েছিল। মোট ৯টি নৌযানের এ বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা যোগ দিয়েছিলেন। সেই দলে ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম। গত বুধবার ওই নৌবহরে আক্রমণ করে সব কর্মী ও নাবিককে ধরে নিয়ে যায় ইসরাইলি সেনারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *