কাবুলে টিটিপির নেতাকে লক্ষ করে পাকিস্তানের বিমান হামলা
নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১০ অক্টোবর, ২০২৫
আফগানিস্তানের রাজধানী কাবুলের মধ্য এলাকা আবদুল হক স্কয়ার নামের এলাকায় গতকাল বৃহস্পতিবার রাতে দুই দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাকিস্তানের বিমান বা ড্রোন হামলার ঘটনায় এই বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে একথা বলা হয়েছে। এএফপির সংবাদদাতা বিস্ফোরণের শব্দ শুণতে পেয়েছেন। সূত্র: এএফপি, এক্সপ্রেস ট্রিবিউন।
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি যখন ভারত সফর করছেন সে সময়ে কাবুলে হামলার ঘটনা ঘটল। আফগান সামাজিক যোগাযোগ মাধ্যমের খববে জানা যায়, অনেকে বিস্ফোরণের শব্দ শুণেছে এবং ড্রোন উড়তে দেখেছেন।
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আমির খান মুত্তাকির ভারত সফর করছেন সে সময়ে এ হামলার ঘটনা ঘটল। এতে প্রমাণ করছে যে পাকিস্তান তার এ সফরকে ভালো চোখে দেখছে না। পাকিস্তানের আফগান সীমান্ত এলাকায় টিটিপির সন্ত্রাসী হামলায় ১১ সেনা নিহত এবং এরপর সেনাবাহিনীর অভিযানে ৩০ সন্ত্রাসী নিহত হয়। এনিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ার মধ্যে কাবুলে বিমান হামলার ঘটনা ঘটল।
আফগানিস্তানের ইসলামি আমিরাত সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বিমান হামলার বিষয়টি নিশ্চিত না করলেও গতকাল রাত সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘কাবুলে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কেউ হতাহত হয়েছেন বলে জানা যায়নি।’
এলাকাটির ব্যাপারে খোঁজখবর রাখেন এবং বিদেশি পর্যটকদের সঙ্গে কাজ করেন, এমন একজন ট্যুর গাইড হামলাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত এক হোটেলের অভ্যত্থনা রিসেপশনে দাঁড়িয়ে চাপা গলায় বলেন, পাকিস্তান এ হামলা চালিয়েছে। আবদুল হক স্কয়ারে তেহরিক-ই-তালেবানের (টিটিপি) এক নেতার গাড়ি লক্ষ্য করে এ বিমান হামলা হয়।
টিটিপির যে নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে স্থানীয় সাংবাদিকদের অভিমত, তিনি হলেন টিটিপির অন্যতম প্রধান নেতা মুফতি নুর ওয়ালি মেহসুদ। তিনি হতাহত হয়েছেন কি না, তা নিয়ে কাবুলে সাংবাদিকদের মধ্যে আলোচনা হলেও বিষয়টি নিশ্চিত করা যায়নি।
হামলা যেখানে হয়েছে, সেটা কাবুলের একেবারে কেন্দ্রে অবস্থিত, আর্গ অঞ্চল থেকে ১০০ বা ২০০ মিটার দূরে। এখানে প্রেসিডেন্ট ভবন রয়েছে। এর পাশেই রয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফলে বিষয়টি উদ্বেগের।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকত আলী খান গত মাসের শেষের দিকে বলেছিলেন, ‘আফগানিস্তান তাদের ঘনিষ্ঠ প্রতিবেশী। আমরা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক চাই, যেমনটি দুটি ভালো প্রতিবেশীর মধ্যে হওয়া উচিত। আমি বারবার বলেছি, (সম্পর্কের) মূল প্রতিবন্ধকতা হচ্ছে, সেখানে (আফগানিস্তানে) সন্ত্রাসীদের অভয়ারণ্য রয়েছে। তাই প্রধানমন্ত্রীর বার্তা খুব স্পষ্ট কাবুলকে পাকিস্তান বা টিটিপি ঠিক করে নিতে হবে।’
শুক্রবার আফগানিস্তানে সাপ্তাহিক ছুটির দিন। ফলে শহরের মধ্য ও উচ্চবিত্ত ব্যক্তিরা অনেক সময় বাড়ি থেকে বের হন না অথবা বের হলে হয়তো অনেক দূরে কোথাও বেড়াতে যান। প্রতি শুক্রবারই নগরী রাস্তাঘাট ফাঁকা থাকে। গত রাতের ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

