গাজায় যুদ্ধবিরতি চুক্তির পর ট্রাম্প ইসরাইলসফর ও নেসেটে ভাষণ দেবেন: রিপোর্ট
নিজস্ব প্রতিবেদক
এনভি টোয়েন্টিফোর ডটকম
০৯ অক্টোবর, ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দিনগুলোতে ইসরাইল সফরে যাওয়ার কথা ভাবছেন। সেই সফরে তিনি ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দিতে পারেন। গাজার ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আেেন্দালন হামাস এবং ইসরাইল ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম দফার ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছার পর ট্রাম্প ্একথা জানান বলেন জানা গেছে। সূত্র: আনাদোলু এজেন্সি
মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসএর বারাক র্যাভিডকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা চায় আমি নেসেটে ভাষণ দেই এবং আমি অবশ্যই তা করবো। মার্কিন সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স এ তথ্য জানায়।
ট্রাম্প বলেন ‘এটি ইসরাইল ও বিশে^র জন্য একটি মহান দিন। বিবির(ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু) সঙ্গে আমার আলাপ ছিল বিরাট ঘটনা।তিনি খুবই আনান্দিত। তাই তার হওয়া উিিচত। এই চুক্তির পক্ষে সারা বিশ^ একত্র হয়েছে। এমনকি আমাদের শত্রæ দেশগুলোও। নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপের পর ট্রাম্প উচ্ছসিত বক্তব্য দেন।
এরআগে বুধবার ট্রাম্প ঘোষণা করেন যে, হামাস ও ইসরাইল যুদ্ধবিরিিত পরিকল্পনার প্রথম দফায় সই করেছে। তিনি বলেন, সকল জিম্মি শিগগিরই মুক্তি পাবে। ইসরাইল গাজা থেকে সেনা সরিয়ে নেবে। স্থায়ী শান্তির লক্ষ্যে এই চুক্তি প্রথম পদক্ষেপ। সকল পক্ষের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করা হবে।

