হিমাচল প্রদেশে পাহাড় ধসে নিহত ১৫ বাসযাত্রী নিহত
নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
০৮ অক্টোবর ২০২৫
ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিতে পাহাড় থেকে একটি বাসের ওপর পাথর খসে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। বাসের ভেতরে আরও অনেক যাত্রী আটকা রয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস
খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে বিলাসপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেট বাসটিতে করে যাত্রীরা মোরাত্তান থেকে ঘুমারিনে যাচ্ছিলেন।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাসের নিচ থেকে ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে অতিবৃষ্টির পর পাহাড় ধসের ঘটনা ঘটে। ওই সময় বড় বড় পাথরও নিচে গড়িয়ে পড়ে । বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন।
বাসটির ভেতর থেকে দুই শিশুসহ মাত্র চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

