মিশরে যুদ্ধবিরতির আলোচনা: যেসব শর্ত দিল হামাস
নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
০৮ অক্টোবর ২০২৫
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের যুদ্ধ বন্ধে মিসরে আলোচনায় যোগ দিয়েছে ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক নেতৃবৃন্দ। ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে সেখানে তাদের পরোক্ষ আলোচনা চলছে। এতে মধ্যস্থতা করছে মিশর, তুরস্ক, কাতার ও আমেরিকার আলোচকরা। আলোচনার সময় হামাস যুদ্ধবিরতির জন্য নিজেদের কয়েকটি প্রধান শর্তের কথা হামাস জানিয়েছে বলে জানা গেছে । সূত্র: আলজাজিরা
মঙ্গলবার (৭ অক্টোবর) সংগঠনটির মুখপাত্র ফাওজি বারহোম বলেছেন, মিসরে আলোচনারত তাদের প্রতিনিধিরা ‘সব বাধা অতিক্রম’ করার চেষ্টা করছেন। তিনি বলেছেন যুদ্ধবিরতির জন্য নিজেদের কয়েকটি প্রধান শর্ত তারা জানিয়ে দিয়েছেন। সেগুলো হলো: একটি স্থায়ী এবং পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। ইসরাইলি সেনাদের গাজার সব জায়গা থেকে প্রত্যাহার করে নিতে হবে। কোনো বাধা ছাড়া গাজায় ত্রাণ পৌঁছাতে দিতে হবে। বাস্তুস্তুচ্যুত সাধারণ গাজাবাসীকে তাদের নিজ ভিটা-বাড়িতে ফিরে যেতে দিতে হবে।গাজা পুনর্গঠনের কাজ শুরু করতে হবে যার তত্ত্বাবধান করবে একটি ফিলিস্তিনি জাতীয় প্রশাসন। এবং আর বন্দি বিনিময়ের একটি ন্যায্য চুক্তি করতে হবে।
ফাওজি বারহোম অভিযোগ করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির সম্ভাবনা ‘আটকানো ও ব্যর্থ’ করে দেওয়ার চেষ্টা করছেন। যেমনটা ‘ইচ্ছাকৃতভাবে’ তিনি আগে করেছিলেন।
তিনি বলেন, “বর্বর সামরিক হামলা, গাজার মানুষকে নির্মূলের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সীমাহীন সমর্থন সত্তে¡ও ইসরাইল গাজায় জয়ের ভুয়া ভাবমূর্তি তৈরি করতে পারেনি, পারবেও না।”

