জাতীয়সর্বশেষ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২০ জুন, ২০২৬

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার মো. আব্দুস সালাম। আগামী তিন বছরের জন্য তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখার সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক সই করা একটি প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়ে জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির ১৯৭৩ সনের ২৬ নম্বর আদেশ-এর ১০ (১) আর্টিকেল এ বর্ণিত ক্ষমতাবলে ব্যারিস্টার মো. আব্দুস সালামকে ৩ (তিন) বছর মেয়াদে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে পৃথক এক প্রজ্ঞাপনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ১৪ সদস্যের একটি অ্যাডহক ম্যানেজিং বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. রফিকুল কবির এবং ট্রেজারার হয়েছেন ডা. তৌফিক মো. মোশাররফ হোসেন (রানা)। প্রজ্ঞাপন অনুযায়ী, ম্যানেজিং বোর্ডের মেয়াদ হবে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে তিন মাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *