আন্তর্জাতিকসর্বশেষ

গাজায় ইসরাইলি হামলায় বিয়ের দিনে নিহত হলেন ফিলিস্তিনি তরুণ

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৭ জুন, ২০২৬

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, গাজা সিটিতে বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের সেদিনই বিয়ে হওয়ার কথা ছিল।

আল-শিফা হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানায়, শনিবারের এই হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। যাদের মধ্যে অনেককে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাজা সিটি থেকে আলজাজিরার হানি মাহমুদ জানিয়েছেন, নিহতদের মধ্যে নারী-শিশুও রয়েছে।

স্থানীয় চিকিৎসা সূত্রের তথ্যমতে, শনিবার দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় একটি তাঁবুতে চালানো হামলায় একজন নিহত হন, যার সেদিনই বিয়ে হওয়ার কথা ছিল। তার চাচাতো ভাই বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘পুরো পরিবার তার বিয়ের অনুষ্ঠান উদযাপনের জন্য প্রস্তুত ছিল। এখন আমরা তার জানাজায় অংশ নিচ্ছি।’

হানি মাহমুদ বলেন, জাতিসংঘ পরিচালিত স্কুল চত্বরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের ওপর ড্রোন হামলা চালায় ইসরাইল। হামাসের মুখপাত্র হাজাম কাসেম এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *