রাজনীতিসর্বশেষ

নিহত রামিসার পরিবারের সঙ্গে মহিলা জামায়াতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

০1 জুন, ২০২৬

রাজধানীর মীরপুরে হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি ও সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা।

রোববার দুপুরে রামিসার বাসায় যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগীয় সেক্রেটারি সুফিয়া জামাল, ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগীয় কর্মপরিষদ সদস্য নূরুন্নাহার পলি, পল্লবী দক্ষিণ থানা মহিলা বিভাগীয় সেক্রেটারি ওয়ালিদা খানম এবং পল্লবী মধ্য থানা মহিলা বিভাগীয় কর্মপরিষদ সদস্য তানিয়া তাবাস্সুম।

এ সময় তিনি রামিসার পরিবারের সার্বিক অবস্থার খোঁজখবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *