সর্বশেষসারাদেশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় ছেলের কোদালের আঘাতে মা নিহত

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

২8 মে, ২০২৬

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের পণ্ডিত বানা গ্রামের হাফিজার শেখের স্ত্রী ফুলজান বেগম (৬০) ঈদের দিন তার নিজ সন্তান হোসেন শেখের (২৫) হাতে খুন হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফুলজান বেগম তার ছেলে হোসেন শেখের ঘরের সামনে ফুলগাছের চারা রোপণ করতে যান। এ নিয়ে মা-ছেলের বাগ্‌বিতণ্ডা হয়। কথাকাটাকাটির একপর্যায়ে হোসেন শেখ কোদাল দিয়ে তার মা ফুলজান বেগমের মাথায় আঘাত করেন । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, হোসেন শেখ শ্রমিকের কাজ করেন। কিছুদিন আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে তিনি একাকী জীবনযাপন করে হতাশাগ্রস্ত ছিলেন।

আলফাডাঙ্গা থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। অভিযুক্ত যুবক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *