গোপালগঞ্জে মোটরসাইকেলকে আঘাত করে খাদে পড়ল বাস, নিহত ৫ ও আহত ২০
মফস্বল ডেস্ক
এনভিবিডি24ডটকম
২৮ মে, ২০২৬
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পাঁচজন নিহত হায়েছেন । নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী এবং তিনজন বাসের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ ও জেলা ফায়ার সার্ভিস ইন্সপেক্টর নিয়ামুল হুদা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পরে আরো একজনের মৃত্যু হয়।

