আন্তর্জাতিকসর্বশেষ

কাতারের মধ্যস্থতায় তেহরানের জব্দকৃত সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৬ মে, ২০২৬

কাতারের মধ্যস্থতায় তেহরানের জব্দকৃত আর্থিক সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। সূত্র: আল-জাজিরা

দোহায় উচ্চপর্যায়ের ইরানি প্রতিনিধিদল ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত আলোচনার সঙ্গে পরিচিত ওই সূত্রটি জানায়, আলোচনার মাধ্যমে ইরানের জব্দকৃত সম্পদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি হয়েছে।

সূত্রটি আরও জানায়, এই সমঝোতা ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর ফলে আগামীকাল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি ঘোষণার জোরালো সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *