রাজনীতিসর্বশেষ

কারামুক্ত এনসিপি নেতা তারেক রেজা

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২৪ মে, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেকুল ইসলাম তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার সকালে তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন।

এর আগে রোববার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে একই মামলায় জামিন পাননি জাতীয় যুবশক্তির সংগঠক অয়ন।

তারেক রেজা ও অয়নের পক্ষে শুনানি করেন এনসিপির আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট হুমায়রা নূর, অ্যাডভোকেট আরমান হোসাইন, অ্যাডভোকেট জায়েদ বিন নাসের, অ্যাডভোকেট মমিনুল হাসান, অ্যাডভোকেট ইসমাইল হোসেন।

ঝিনাইদহ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে মামলা হয়েছে। মামলায় ছাত্রদলের ৮ নেতার নামসহ অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।শুক্রবার (২২ মে) রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা।
আসামিরা হলেন- ইসলামী ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ ৮ জন।

‎এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারীসহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
‎এ সময় হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বলে অভিযোগ করা হয়।
‎হামলায় নাসীরুদ্দীন পাটোয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ কয়েকজন আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এরপর ছাত্রদল ঝিনাইদহ থানায় হামলা চালায়  এবং মব সৃস্টি করে।  তারা এনসিপির দায়ের করা মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য করে থানাকে।  এরপর   হামলার শিকার এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্টো মামলা নিতে ধানাকে বাধ্য করে। আর সে মামলায় এনসিপির কয়েকজন নেতাকে গ্রেফতার করে পুলিশ। মুক্তিপ্রাপ্ত তারেক রেজা তাদের একজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *