রাস্তা থেকে ধরে ইটভাটায় নিয়ে পথশিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে গণপিটুনি
মফস্বল ডেস্ক
এনভিবিডি24ডটকম
২৪ মে, ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তা থেকে ধরে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে এক পথশিশুকে ধর্ষণচেষ্টা করা হয়েছে। এ ঘটনায় নাজির হোসেন নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।রোববার সকালে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের প্রতাবনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আটক নাজির হোসেন (৩৫) বক্তাবলী প্রতাবনগর এলাকার জুলহাস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাস্তা থেকে ধরে ৬ বছরের পথশিশুকে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যায় নাজির হোসেন। সেখানে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি তাৎক্ষণিক এলাকাবাসীর দৃষ্টিতে পড়লে নাজির পালানোর চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ধাওয়া করে তাকে বক্তাবলী বাজারে গিয়ে আটক করে। এরপর গণপিটুনি দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, ওই পথশিশুকে পুলিশের নিরাপদ হেফাজতে নিয়ে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নাজির হোসেনকে আটক করা হয়েছে।

