রাজনীতিসর্বশেষ

মালয়েশিয়া গেলেন মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

১৪ মে, ২০২৬

এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে যোগদানের লক্ষ্যে মালয়েশিয়ায় গেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার রাত ২টায় মালয়েশিয়ার উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানিয়েছে, আগামীকাল শুক্রবার মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজে আয়োজিত ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইসলামী কৌশলগত সহযোগিতার প্রাতিষ্ঠানিকীকরণ: অগ্রযাত্রার পথ’ শীর্ষক বিষয়ের ওপর বক্তব্য দেবেন মিয়া গোলাম পরওয়ার। সফর শেষে আগামী ২০ মে সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *