আন্তর্জাতিকসর্বশেষ

নেতানিয়াহু দানব ও মানবতার কলঙ্ক: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৪ মে, ২০২৬

ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণে পৃষ্ঠপোষকতা ও উৎসাহ দেওয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘দানব’ ও ‘মানবতার কলঙ্ক’ হিসেবে আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

বুধবার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন। সূত্র: প্রেস টিভি

এই সপ্তাহের শুরুতে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সম্পর্ক নষ্ট করতে ইসরাইল বিরোধী প্রচারণা চালিয়েছে পাকিস্তান। সেইসঙ্গে ইসলামাবাদ ইরানের সামরিক বিমানগুলোকেও আশ্রয় দিয়েছে।

নেতানিয়াহুর এই অভিযোগের প্রতিক্রিয়ায় ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণে পৃষ্ঠপোষকতা ও উৎসাহ দেওয়াসহ নেতানিয়াহুর অপরাধের তীব্র নিন্দা জানান আসিফ।

তিনি বলেন, ‘দেখুন কে কথা বলছে! এক দানব, যে ইসরাইলি সেনা ও কারারক্ষী দিয়ে ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশু বন্দিদের ধর্ষণের পৃষ্ঠপোষকতা দেয়। লজ্জায় মানবতার মাথা হেট হয়ে গেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *