Uncategorized

হরমুজ প্রণালির নিরাপত্তা বৈঠকে যোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১2 মে, ২০২৬

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চপর্যায়ের একটি বহুজাতিক প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিচ্ছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র: আলজাজিরা

খবরে বলা হয়, সম্প্রতি হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়া পরিচালিত একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটে। এর পরই দেশটি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিজেদের কৌশলগত অবস্থান পর্যালোচনার অংশ হিসেবে এ বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাজ্য ও ফ্রান্সের সহসভাপতিত্বে ১২ মে ভার্চুয়ালি এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পক্ষ থেকে মেজর জেনারেল উ কিয়ং-সুক এই সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন।

প্রণালির নিরাপত্তা রক্ষা এবং নৌযান চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *