সানায়ে তাকায়চি জাপানের এলডিপির নেতা নির্বাচিতহতে যাচ্ছেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
৪ অক্টোবর ২০২৫
এশিয়ার অন্যতম বহৎ অর্থনৈতিক শক্তি ও বিশে^র চতুর্থ অর্থনীতির জাপানের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ৬৪ বছর বয়েসি কট্টর ডানপন্থী সানায়ে তাকায়চি। আজ শনিবার দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নির্বাচনে তাকে পরবর্তী সভাপতি নির্বচিত করা হয়েছে। নব নির্বাচিত সভাপতি সানায়ে তাকায়চি সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেলে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তিনি। সূত্র: আলজাজিরা।
নেতৃত্ব নির্বাচনে পাঁচজন প্রার্থী ছিলেন। তিনি তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব কৃষিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো কোইজুমিকে পরাজিত করেন। পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনে আগামী অক্টোবর পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হতে পারে।
এলডিপির এ নির্বাচনে কট্টর রক্ষণশীল তাকাইচি (৬৪) এবং মধ্যপন্থি শিনজিরো কোইজুমি(৪৪)র মধ্যে মূল প্রতিদ্ব›িদ্বতা হয়। নির্বাচনে পরাজিত হয়ে পদত্যাগকারী শিগের ইশিবার স্থলাভিষিক্ত হচ্ছেন নতুন নির্বাচিত নেতা সানায়ে তাকায়চি। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে তিনি নতুন ইতিহাস সৃিষ্ট করতে যাচ্ছেন।
এই নির্বাচনের মধ্য দিয়ে জাপানের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা হচ্ছে। বর্তমান অর্থমন্ত্রী সানায়ে তাকায়চির প্রতি দক্ষিণপন্থী রক্ষণশীলদের ব্যাপক সমর্থন রয়েছে।
নতুন নেতা নির্বাচনের পরও চলমান অর্থনৈতিক মন্থরতার মধ্যে এলডিপি চ্যালেঞ্জের মুখোমুখি হবে। দলটি ইতোমধ্যে সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে এবং জনগণের হতাশাও বাড়ছে। জাপানের রাজনৈতিক পরিমÐলে এই নির্বাচন দেশটির ভবিষ্যৎ দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

