আন্তর্জাতিকসর্বশেষ

পরমাণু ইস্যুতে ইরানকে কোন ছাড় দিবেন না ট্রাম্প

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০২ মে, ২০২৬

  যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানের সঙ্গে আলোচনার প্রধান ও মৌলিক বিষয় হলো দেশটির পরমাণু কর্মসূচি। ওয়াশিংটন ডিসি থেকে আল-জাজিরার প্রতিনিধি মাইক হানা এ তথ্য জানিয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকটি বিষয়ে তার অনমনীয় অবস্থানের কথা জানিয়েছেন, যেগুলোকে তিনি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে বিবেচনা করেন। যদিও এই সীমাগুলো ঠিক কী, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে এটি নিশ্চিত যে, ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন না করার বিষয়ে ট্রাম্প প্রতিশ্রুতি চান।

ট্রাম্পের অবস্থান হলো, ইরানকে স্থায়ীভাবে পরমাণু অস্ত্রের পথ থেকে দূরে থাকতে হবে। এটি কোনো সাময়িক স্থগিতাদেশ বা নির্দিষ্ট মেয়াদের বিষয় নয়, বরং চিরস্থায়ী অঙ্গীকার।

ইরানের কাছ থেকে ট্রাম্প আর কী কী প্রত্যাশা করছেন, তা এখনো প্রকাশ্যে আসেনি। তবে এটি স্পষ্ট যে, তার প্রশাসনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মৌলিক আলোচনার কেন্দ্রবিন্দু হলো ইরানের পরমাণু ইস্যুটি।

সংশ্লিষ্টরা মনে করছেন, ট্রাম্পের এই অনমনীয় মনোভাব আগামীতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ককে নতুন মোড় নিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *